কাবুলিওয়ালা

রবীন্দ্রনাথ ঠাকুর আমার পাঁচ বছর বয়সের ছোটো মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল, তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু…

বিস্তারিত

খেলা

হাবিবুর রহমান শীতের শেষে গিয়েছিলামবাদামতলির মেলা,তিনটে মোটে পয়সা নিয়েকাটিয়ে দিলাম বেলা।অনেক করে ঘুরে-ফিরেকিনে নিলাম লাঙ্গলটিরে।তারে নিয়ে একা একাকাটাই এখন বেলা,সাত সকালে উঠে করিজমি চাষের খেলা।ধুলো দিয়ে আপন মনেআমন ফসল বুনি,সোনার ধানের ডাক যেতখন হৃদয় ভরে শুনি।নাওয়া-খাওয়া হয় না আমারকখন যে যায় বেলা,লাঙ্গল চষি ফসল বুনিফুরায় না মোর খেলা।এই জমিটি ধানে ধানেতুলব ভরে গানে গানে।একটি স্বপ্ন…

বিস্তারিত

গ্রীষ্মের দুপুরে

ফজলুর রহমান ঘাম ঝরেদরদরগ্রীষ্মের দুপুরেখাল বিলচৌচির,জল নেই পুকুরে।মাঠে ঘাটেলোক নেই,খাঁ খাঁ করে রোদ্দুর!পিপাসায়পথিকেরছাতি কাঁপে দুদ্দুর।রোদ যেননয়, শুধুগনগনে ফুলকি।আগুনেরঘোড়া যেনছুটে চলে দুলকি।ঝাঁঝ মাখাহাওয়া এসেডালে দেয় ঝাপটা!পাতা নড়েফুল পড়েবাপরে কি দাপটা! বিল ধারেচিল বসে’ঘন ঘন ডাকে রে।মাঝি বসে ঢুল খায়খেয়াঘাট বাঁকে রে!

বিস্তারিত

চালাক বুড়োর টাকাকড়ি

পাথর কুঁদেই দিন কাটত সেই বুড়োর। একদিন পাথর নিতে গিয়ে বুড়ো দেখে পাথরের একটা ফোকরের মধ্যে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে একটি সোনাব্যাঙ। ব্যাঙটার রঙ যেমন সোনালি সবুজ, ঠিক তেমনি তরতাজা সেই ব্যাঙটা।ব্যাঙটাকে দেখেই বুড়োর বুকে উথাল-পাতাল করে উঠল পরিবর্তনের ঢেউ। বুড়ো ভাবে, শুকনো খটখটে এই নীরস পাথরের মধ্যে থেকেও ব্যাঙটা কেমন হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। এই পাথরের…

বিস্তারিত

মজন্তালী সরকার

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকত গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকত জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠেঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল, আর সে বুক ফুলিয়ে চলত। জেলেদের বিড়ালটার গায় খালি চামড়া আর হাড় কখানি ছিল। সে চলতে গেলে টলত…

বিস্তারিত

শহুরে ইঁদুর ও গেঁয়ো ইঁদুর

উপেন্দ্রনাথ দাস এক শহুরে ইঁদুরের সঙ্গে এক গেঁয়ো ইঁদুরের বন্ধুত্ব ছিল। একদিন গেঁয়ো ইঁদুর ভাবলে, ‘অনেক দিন আমার বন্ধুকে দেখি নি। একবার তার সঙ্গে দেখা করতে গেলে মন্দ হয় না।’ আবার ভাবলে, ‘কিন্তু আমি তো শহরের পথঘাট চিনি নে। যাই বা কী ক’রে। তার চেয়ে বরং এক কাজ করা যাক। তাকেই এখানে আসতে চিঠি লিখে…

বিস্তারিত